Sunday, September 27

‘নেত্রী মোদের মা, জেলে যেতে দেব না’ এই স্লোগানে কেঁপে উঠছে খালেদা জিয়ার গাড়িবহর

0

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিশেষ আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে আদালতের পথে রওনা হয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দিয়েছেন ছাত্রদল-যুবদল ও স্বেচ্চাসেবক দলের শত শত নেতাকর্মী। গাড়িবহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল।

শুরুতে রাজধানীর সাতরাস্তায় ছাত্রদল নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর এফডিসি মোড়ে পৌঁছতেই শত শত নেতাকর্মী এতে যুক্ত হয়ে পড়েন।

‘নেত্রী মোদের মা, জেলে যেতে দেব না’- এমনই স্লোগানে কেঁপে উঠছে খালেদা জিয়ার গাড়িবহর। যা এখন খুব ধীরগতিতে এগোচ্ছে। ধীরে ধীরে যাচ্ছে মৎস্য ভবনের দিকে। সেখানে রয়েছে পুলিশের ব্যারিকেড।

তবে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসেন।

এর আগে বেলা পৌনে ১২টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে কড়া পুলিশি প্রহরায় পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালতের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন। তার গাড়িবহরের নিরাপত্তায় রয়েছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফের সদস্যরাও।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.