ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে টেক জায়ান্ট গুগলের ইমেইল সেবা জিমেইলকে। খুব তাড়াতাড়ি এই পরিবর্তনগুলো ব্যবহারকারীদের চোখে পড়বে। খবর বেটানিউজের।
গুগল জানিয়েছে, আগের থেকে ভাল সেবা দেয়ার উদ্দেশ্যেই নেয়া হচ্ছে এই পদক্ষেপ। একই সঙ্গে নিজেদের এএমপি প্রজেক্ট অর্থাৎ ‘অ্যাকসিলারেটেড মোবাইল পেজেস’ প্রযুক্তিকে জিমেইলের সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা করছে গুগল। আর এই সব কিছুই গ্রাহকদের আধুনিক এবং মোবাইল ফোন বান্ধব ই-মেল পরিষেবা দেয়ার লক্ষ্যে।
প্রথমত, এএমপি প্রযুক্তি গুগল চালু করেছিল ২০১৫-তে। মোবাইল ফোনে কোনও ওয়েব পেজের এএমপি ভার্সান অনেক বেশি তাড়াতাড়ি খুলে যায়। আর এটি যথেষ্ট মোবাইল ফোন বান্ধবও বটে। এবার জিমেইলের সঙ্গে এটি যুক্ত হলে ই-মেল পরিষেবাও আগের থেকে উন্নত হয়ে উঠবে।
দ্বিতীয়ত, এর ফলে ইমেইলের একই উইন্ডোতে গ্রাহকরা আগের থেকে আরও অনেক বেশি ‘অপশন’ পাবেন। এর জন্য আলাদা কোনও পেজ খুলতে হবে না। একইসঙ্গে এটি আপনার ইমেইল সংক্রান্ত যাবতীয় তথ্য ‘আপডেটেড’ও রাখবে। বার বার ‘রিফ্রেশ’ করতে হবে না।
তৃতীয়ত, যে নতুন পরিবর্তন করার কথা বলা হচ্ছে, তার কাজ এখনও চলছে।
চতুর্থত, গুগল নিজেই একাধিক বড় বড় সংস্থার সঙ্গে এই নতুন বৈশিষ্ট্যের কার্যকারিতা নিয়ে আলোচনা চালাচ্ছে। এই সব সংস্থার মধ্যে রয়েছে ‘পিনইন্টারেস্ট’, ‘বুকিং ডট কম’ এবং ডুডল।
আরও একটি সুখবর রয়েছে জিমেইল গ্রাহকদের জন্য। ১ জিবির চেয়েও কম র্যাম বিশিষ্ট স্মার্টফোনের জন্য জি-মেল-এর একটি লাইট ভার্সন জি মেল-গো অবমুক্ত করা হয়েছে। ওরিও আপডেট বিশিষ্ট কয়েকটি ফোনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ পরীক্ষা করে দেখে নেয়া হচ্ছে। ভারতসহ হাতেগোনা কয়েকটি দেশই এই নতুন অ্যাপটি অবমু