Friday, October 30

ট্রাক খাদে পড়ে বরযাত্রীর ২৬ জন নিহত

0

ভারতের গুজরাটে বিয়ে বাড়িতে যাবার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর জি নিউজ।
গুজরাটের ভাবনগরের রংহোলার কাছাকাছি একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটিতে একটি বিয়ের অনুষ্ঠানের লোকজন যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেয়া হয়। উদ্ধার তৎপরতা এখনও চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।
এ দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটারে তিনি লিখেছেন, গুজরাটের রংহোলার কাছাকাছি সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক।
এদিকে এএনআইয়ের টুইটে বলা হয়েছে, দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ১২ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.