বেনাপোল সংবাদদাতা : বেনাপোল সাদিপুর সীমান্তে ৩১ লাখ হুন্ডির টাকাসহ মোস্তাক (৪৫) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তিনি বেনাপোল থানার সাদিপুর গ্রামের তোরাফ আলির ছেলে। ৬ মাস আগেও একই সীমান্ত থেকে ৬৫ লাখ টাকাসহ এই মোস্তাককে আটক করেছিল বিজিবি।
বুধবার (৭ মার্চ ) রাত ৯টার সময় সাদীপুর সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় ।
বিজিবি জানান, নিজস্ব গোয়েন্দা এফ আই জি’র সংবাদে জানতে পারি এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে এফআইজি’ও নায়েব আব্দুল করিম ও বিজিবি’ও একটি দল নিয়ে জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক ৩১লাখ হুন্ডির টাকাসহ একজন হুন্ডি পাচারকারী আটকে রবিষয়টি নিশ্চিত কওে জানান, আটক টাকাসহ মোস্তাককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।