Tuesday, November 3

ক্লিন বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

0

তাসলিমা সুলতানা : চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লিন বাংলাদেশ’র উদ্যেগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসুচি শুরু হয়। এরপর শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি রাহিলা রিমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাউদার্ণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের বিভাগীয় প্রধান ড. ইসরাত জাহান, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংরক্ষিত আসন-৩ ( ৭ ও ৮নং) জেসমিন পারভীন (জেসি), বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপেটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।

সাউদার্ণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের বিভাগীয় প্রধান ড. ইসরাত জাহান বলেন, আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা আবশ্যক। নারী-পুরুষ এক সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, সর্বস্তরে নারীদের দৃঢ় অংশগ্রহন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কাউন্সিলর মোরশেদুল আলম ক্লিন বাংলাদেশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সমাজের পরিস্কার পরিচ্ছন্নতায় বর্ণ-ধর্ম নির্বিশেষে এক সাথে কাজ করার আহব্বান জানান। ক্লিন বাংলাদেশের সকল সদস্যদেন এমন মহতী কর্মের ভূয়শী প্রসংশা করেন।

চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির ক্লিন বাংলাদেশের পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন এইভাবে সমাজের সকলকে সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
আজকের এই নারী দিবসে সকল নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, পরিবার, সমাজ ও দেশের উন্নতিতে নারী পুরুষকে একসাথে কাজ করতে হবে। তবেই দেশ সমৃদ্ধ হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.