Tuesday, November 3

খোকসা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসাঃ সারাদেশের ন্যায় খোকসা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা অডিটরিয়ামে গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃনুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান তার বক্তৃতায় তিনি বলেন

আজ সেই ভয়াল ও বীভত্স কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে এবারই প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতোই ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর ঘটানো গণহত্যার দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার প্রায় ৪৬ বছর পর গত ১১ মার্চ জাতীয় সংসদে সর্ব সম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউ,পি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম। খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম তসর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার, মৎস্য কর্মকর্তা খন্দকার মো: শহিদুর রহমান, খোকসা জানিপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.