Tuesday, November 3

কাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ সাড়ে ১৭ বছর পর কাল ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর। জনমনে সৃষ্টি হয়েছে নানা উৎসাহ ও উদ্দীপনা। শহরজুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

প্রধানমন্ত্রীর এ সফরে ঠাকুরগাঁয়ে ৬৬টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৩৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। এছাড়া, বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এ উপলক্ষ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এ সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এ কর্মকর্তা।
জেলা প্রশাসক বলছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে- এমনটাই প্রত্যাশা ঠাকুরগাঁবাসীর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.