বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর স্বনামধন্য দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবস্থাপনা কমিটির ২০১৮ সালের নির্বাচন।
চট্টগ্রামের আলোচিত এ কো-অপারেটিভ নির্বাচনে চট্টগ্রামের সুপরিচিত ব্যক্তিগন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করে থাকেন। গত নিবাচনের মতো এবারও চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সভাপতি পদে প্রার্থী হন।
নাসিরাবাদ হাউজিং, দক্ষিণ খুলশী হাউজিং, পাঁচলাইশ হাউজিং, ও আর নিজাম রোড আবাসিক এলাকা নিয়ে গঠিত দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ। স্বাধীনতা পূর্ব সময়ে চট্টগ্রামের স্বনামধন্য সোনা মিয়া, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, ইউসুফ চৌধুরী, নুরুল আলম প্রমুখ ব্যক্তিত্ব গঠন করেছিলেন কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ। প্রতি তিন বছর পর পর সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রায় ৩৮ শত ভোটারের অংশ গ্রহনে ১ জন সহ-সভাপতির জন্য ৩ জন প্রার্থী, ১ জন সাধারণ সম্পাদকের জন্য ২জন প্রার্থী, ১জন কোষাধ্যক্ষের জন্য ২ জন প্রার্থী, ৮জন সদস্যের জন্য ১২ জন প্রার্থী এবং সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় মেয়র আ জ ম নাছির উদ্দিন নির্বাচনত হন।
অভিজাত এলাকায় সোসাইটি লিঃ নির্বাচনে এবার Traditional Leadership এর পরিবর্তে Transparent Leadership এবং ঞৎধহংঢ়ধৎবহঃ খবধফবৎংযরঢ় Transparent Leadership এ থাকবে total solution policy এ বাক্য ধারণ করে সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেছেন তরুন রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তি আলহাজ্ব মহিউদ্দিন মইনুল আলম। ভোটারদের কাছে যিনি ইতিমধ্যে সাড়া ফেলেছেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সোসাইটি এলাকার উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড আবাসিক এলাকাকে বানিজ্যিকি করণ এর হাত থেকে রক্ষা করা সহ ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়ন করব নির্বাচিত হলে।
সোসাইটির সদস্য ডাঃ একে এম জালাল উদ্দিন বলেন, অভিজাত তরুনদের গতিশীল নেতৃত্ব সোসাইটির লক্ষ্য পূরনে অবদান রাখবে।
বিগ্রেডিয়ার এম এ সিদ্দিকী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের যে স্তিমতা, নতুন নেতৃত্ব তা কাটিয়ে উঠবে।
জনাব সৈয়দ সিরাজুল হক বলেন, সোসাইটির উন্নয়নে আগামীর নেতৃত্ব কাজ করবে এটা প্রত্যাশা করি।