মিলন খান: খোকসা: উপজেলায় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গৃহ হস্তান্তরের চাবি হস্তান্তর করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন ২ এর অধীনে ‘জমি আছে ঘর নেই’ এই প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে খোকসার শোমসপুর ইউনিয়নে বাজারের পাশে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলম ও শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন খান। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ‘ভূমি আছে গৃহ নাই’ এমন ২৪ জনকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় প্রতি বাড়ি নির্মাণে ১ লক্ষ টাকা ব্যয়ে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপকারভোগী পরিমল (৫৫) ও লিটন (৩০) কে দুটি ঘরের চাবি দুই জনের হাতে তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। এ সময় জেলা প্রশাসক বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের আশ্রয়নের জন্য ঘর তৈরী করে এক বিরল দৃষ্টান্তের দাবিদার হয়েছে।
তিনি আরো বলেন. আশ্রয়হীনদের আশ্রয়ন করে দিতে সমাজের বৃত্তবানদেরও এগিয়ে আসতে হবে।