দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্বের প্রতিবাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে এক বিক্ষোভ মিছিল মিছিল বের করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ময়দানে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনুচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাবেক সহ-সভাপতির মধ্যে বক্তব্য রাখেন এম এ হালিম, আলহাজ্ব মোঃ ছালাহ উদ্দিন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহেরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জসিম উদ্দিন সিকদার, আলহাজ্ব সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোঃ সেলিম চেয়ারম্যান, কে.এম. সালাহ উদ্দিন, মোঃ কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, সরওয়ার উদ্দিন সেলিম, তফাজ্জ্বল হোসেন, হাসান মোহাম্মদ জসিম, সালাহ উদ্দিন চেয়ারম্যান, মোঃ জাকের হোসেন, নবাব মিয়া চেয়ারম্যান, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, হাসান মুকুল, ফজল বারেক, সৈয়দ মোস্তফা আলম মাসুম, এইচ এম নুরুল হুদা, ফজলুল হক, বদিউল আলম বদরু, গাজী মোঃ হানিফ, আবুল কালাম আজাদ, সৈয়দ মোঃ ইকবাল, মোঃ লিয়াকত আলী, আলী নেওয়াজ মামুন, কে আলম, মোঃ আজিজ উল্লাহ, কাজী সেলিম, আনিস আকতার টিটু, মোঃ ওসমান গণি, ইমতিয়াজ ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ তারেক চৌধুরী, নুরুল ইসলাম শিমুল, মোঃ আল আমিন, ইমরান হোসেন, মোজাহেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, নুর উদ্দিন ফরহাদ, আরমান খান, সৌরভ, তানভীর, মোঃ আরিফ, প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে আপোষহীন নেত্রী। তাই কোন অযৌক্তিক বিষয় দেশের স্বার্থ তথা গণতন্ত্র বিলীন হবে এই ধরণের কার্যকরী সিদ্ধান্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কারো কাছে মাথানত করেনি এবং ভবিষ্যতে করবেও না। বর্তমান অবৈধ সরকার যথই নীল নক্শা নির্বাচনের দিকে অগ্রসর হোক না কেন বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ৯০’র স্বৈরাচারী আন্দোলনের মত জেগে উঠবে। তখনই বর্তমান ভোটার বিহীন সরকারের নীল নক্শা মহা সমুদ্রে নিক্ষিপ্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্ব করে বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক নির্বাচন থেকে দূরে রাখার নীল নক্শা বাস্তবায়ন করছে। মহাজোটের অবৈধ এই পরিকল্পনা বাংলাদেশের জনগণ গণআন্দোলনের মাধ্যমে সঠিক সময়ে দাঁত ভাঙ্গা জবাব দিবে। তাই অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ, উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আমিন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.