আজ ৫ এপ্রিল’নগরীর ঐতিহ্যবাহী মোহাম্মদপুরস্থ চট্টগ্রাম ইডেন স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০১৭ সনের পিইসিই, জেএসসি, এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুলের অধ্যক্ষ জাফর আলম কুতুবীর সভাপতিত্বে স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীয়র সিনিয়র সহ-সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, প্রধান বক্তা ছিলেন স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া ছাত্র-ছাত্রীদের মন ও শরীর ভালো রাখতে ক্রীড়া অনুষ্ঠানের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়োমিত শারীরিক কুচকাওয়াচ ও ব্যায়াম অত্যাবশ্যকীয়।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গড়ে তুলতে হবে। এতে করে তারা পড়ালেখার মনোবিশন করতে পারবে, তারা আর কোন দিকে মন নিয়ে যেতে পারবে না। তারা নিজেদেরকে একটি দক্ষ মানুষ রূপে গড়ে তুলতে পারবে।
প্রধান বক্তা আলহাজ্ব নুরুল ইসলাম বলেন আমরা স্কুলে নিয়োমিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার প্রয়াসে কাজ করে যাচ্ছি নিরন্তন। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের সেক্রেটারী লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ আলী সাকী, পরিচালক আবুল কাশেম আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মাইন উদ্দীন, শাহিন আক্তার, শিরিনা আক্তার, শওকত ওসমান, মনসুরা বেগম জান্নাতুন নাঈম হ্যাপি, জনাবা জেসমিন আক্তার লিমা, রেনু রায়, দিল আফরোজ চৌধুরী, জান্নাতুল নাঈম হিরা, ইসরাত মুনমুন কবির, আছিয়া বেগম, জিয়াছমিন আরা বেগম, শাহিনুর আক্তার, হাফেজ সৈয়দ মু. মুজতবা, প্রণমিতা দত্ত, এস.এম নোমান, সুলতানা রাজিয়া, সাজ্জাদ হোসাইন, জাহানারা খানম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি পারভীন আক্তার। সব শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী ছাত্রী-ছাত্রীদের মধ্যে ১ম, ২য় ও তৃতীয় স্থান অধীকারী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ।