বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড় সংলগ্ন হাজি মার্কেটস্থ রূপালী ট্রেডিং এজেন্সীর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি টাটা সাত টনি কভার্ড ভ্যান গাড়ি সহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। পালাতক রয়েছে কয়কজন।
গ্রেফতারকৃত হলেন, ভোলার বোরহানুদ্দীন থানাধীন তুলাতুলি গ্রামের তালুকদার বাড়ি আলী হোসেনের ছেলে মোঃ মানিক মৃধা (৩২)। জামালপুর জেলার বকশিগঞ্জ থানাধীন মাঝের পাড়ার -মোঃ খোকন মিয়ার ছেলে মোঃ নুর শাহ (২৮)।
পলাতক আসামীরা হল, শাহীন তালুকদার (৪০), মোঃ ইদ্রিস মেম্বার (৪৫) ও রবিউল ইসলাম (৩৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন।
আজ ৫ এপ্রিল সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রযুক্তিগত সহায়তায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব আবু বকর সিদ্দিক মহোদয়ের সার্বিক তত্তা¡বধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন ও পুলিশ পরিদর্শক অশোক কুমার চৌহানের নেতৃত্বে এসআই/মাকসুদ আহম্মদ, এসআই/মোঃ ইউসুফ ভুঁইয়া, এসআই/শেখ তারিকুল ইসলাম, এসআই/স্বপন কুমার, এএসআই/মোঃ হারুন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড় সংলগ্ন হাজি মার্কেটস্থ রূপালী ট্রেডিং এজেন্সীর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি টাটা সাত টনি কভার্ড ভ্যান গাড়ি (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-২০-৯৯৯৫, ইঞ্জিঃ B৫৯১৪৫১০৭১গ৬৩৬৫০৩৭২, চেসিস নং-MAT-৩৯৫০২০H২R৪৪৯০) উদ্ধারসহ ০২ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ হতে সংগ্রহ করে চট্টগ্রাম, ঢাকা, নারায়নগঞ্জ ও পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য নিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মৃধা ও মোঃ নুর শাহ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পালিয়ে যাওয়া ব্যাক্তিদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর প্রকৃত মালিক পলাতক আসামী শাহীন তালুকদার (৪০), মোঃ ইদ্রিস মেম্বার (৪৫), রবিউল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত কয়েকজন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।