Wednesday, September 16

চট্টগ্রামের ইফাদ অটো সার্ভিসের দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন

0

আজ বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গাতে ইফাদ গ্রুপ, ইফাদ অটো সার্ভিসের ২য় ইউনিটের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ। অশোক লেল্যান্ডের রিজিওনাল ম্যানেজার ( সার্ক কান্ট্রি) তন্ময় মিত্র, রিজিওনাল সার্ভিস ম্যানেজার (সার্ক কান্ট্রি) মনোজ কুমার নন্দী এবং ইফাদ গ্রুপ ্ও অশোক লে ল্যান্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চট্টগ্রাম বন্দর এলাকায় বিশেষভাবে অশোক লেল্যান্ডের প্রাইমমুভার, হিউম্যান হলার, বাস ইত্যাদি মডেলের যানবাহন গুলোর সার্ভিসের জন্য চট্টগ্রামে শুভ উদ্বোধন করা হলো ইফাদ অটো সার্ভিসের ২য় ইউনিট। অশোক লেল্যান্ডের যানবাহনগুলো সচল ও দীর্ঘমেয়াদী সেবা প্রদানের জন্যে ঢাকার পর চট্টগ্রামকে অগ্রাধিকার দিয়ে এই ২য় ইউনিট চালূ করা হল। এর সাথে অশোক লেল্যান্ডের জেনুইন পার্টস বিক্রয়ের সুব্যবস্থাও থাকল।

তিনি র্আও বলেন, বাংলাদেশে অশোক লেল্যান্ডের বিশাল বাজার থাকলেও সার্ভিস দেয়ার জন্য জনশক্তি ও সার্ভিসসেন্টার নেই। আমরা অশোক লেল্যান্ডের কাষ্টমারকে অটো সার্ভিস দিয়ে মানুষের দৌড়গোড়ায় সেবা পৌছে দিতে চাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.