Thursday, September 17

বেনাপোল ও শার্শায় উৎযাপিত হয়েছে বৈশাখী উৎসব

0

বেনাপোল সংবাদদাতা : বাংলা নববর্ষ ১৪২৫ বরন করতে নানা আয়োজনের মধ্যদিয়ে বেনাপোল ও শার্শায় উৎযাপিত হয়েছে বৈশাখী উৎসব। সকালে শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার আয়োজনে শার্শা ও বন্দর নগরী বেনাপোলে পৃথক পৃথক দুটি মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাাত্রার নেতৃৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন। মঙ্গল শোভাযাত্রাটি শার্শা বাজার ও বেনাপোল বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন। মঙ্গল শোভাযাত্রায় সরকারী,বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, সহ বিভিন্ন রাজনৈতিক দুলেরর নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। পরে আয়োজন করা হয় পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.