বেনাপোল সংবাদদাতা : প্রীতি ম্যাচটি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশে এসেছে।
আজ শনিবার (২১এপ্রিল) সকাল ৯টার দিকে পেট্রাপোল ও বেনাপোল চেকপোস্টে পাস পোর্টের আনুষ্ঠানিকতা শেষে ২৩ সদস্যের একটি দল এপারে আসে। দলের ম্যানেজার রয়েছেন এস ককে গুপ্তা। কোর্চ হিসেবে আছেন ইয়োগেষ সিন্দি।
জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে দলের ম্যানেজার এস ককে গুপ্তা বলেন, বাংলাদেশি প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রণে তারা এসেছেন। সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ২২-২৪ এপ্রিল তিনটি ম্যাচ ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে এ পথেই তারা ফিরবেন বলেও জানান । এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকে আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।