Monday, September 21

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ ১পাচারকারী আটক

0

বেনাপোল সংবাদদাতাঃ বেনাপোল সীমান্ত থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ শাহআলম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২১ এপ্রিল) রাত ৯টায় বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী বেনাপোলের বারোপোতা গ্রামের রবিউলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
৪৯ বিজিবির লে,কর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.