Thursday, September 17

খোকসায় স্ত্রী ভানুর হত্যাকারী আপন গ্রেপ্তার

0
মিলন খান: খোকসা উপজেলা চরপাড়া গ্রামে গত ২৯ মার্চ দাম্পত্য  কলহের জের ধরে গভীর রাতে কোদাল দিয়ে কুপিয়ে নিশংসভাবে হত্যা করে স্ত্রী শারমিন ভানু (৩০) কে   স্বামী দেলোয়ার হোসেন আপন। হত্যা করে পালিয়ে যায়।
খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমানের নেতৃত্বে ফেরারি  আসামিকে ধরার জন্য একটি টিমগঠন করেন গোপন খবর ও মোবাইলে ট্যাগ করে জানাযায়, দক্ষিণ সুনাম গন্জ তার নিজ দেশে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ২৭ দিনের মাথায় খুনি দেলোয়ার হোসেন আপন কে গ্রেফতার খোকসা থানা পুলিশ করেন।
এ খবর পেয়ে শারমিন ভানুর পরিবার  ও ৯ বছরের শিশু কন্যা সময়ের দিগন্তকে বলেন আমার মা কে যে নৃশংসভাবে হত্যা করে আমাকে  এতিম  করেছে আমি তার (আসামির) মৃত্যুদণ্ড চাই।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিককে ওসি বজলুর রহমান বলেন আমরা কোন আসামীকে একটু ও ছাড় দিব না। আসামি যত দূরেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছি।
খোকসা থানা সেকেন্ড অফিসার এস,আই সোলেমান, পুলিশ তদন্ত  চাকলাদার মোঃ আসাদুজ্জামান,এ এস আই আবুল বাশার সহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকেল ৩ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করে।গত ২৯ /০৩/১৮ইং খোকসা থানায় একটি মামলা হয় ৮/ ৩ ধারা ২০১৮ মোতাবেক ও ৩০২/৩৪ ধারা মোতাবেক কুষ্টিয়া জেল হাজতে সোর্পদ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.