খোকসা প্রতিনিধি: খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাত্তার মোল্লার অকাল মৃত্যুতে আমবাড়িয়া ইউনিয়নে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর গতকাল শুক্রবার থেকে শুরু হল নির্বাচনী প্রচার-প্রচারণার কার্যক্রম। মহাজোটে নৌকা, মশাল, মটর সাইকেল মুখোমুখি অবস্থানে থাকলেও বিএনপিতে একক প্রার্থী! ভোট সুষ্ঠু হলে ধানের শীষই শেষ হাসি হাসতে পারে বলে ধারণা সাধারণ ভোটারদের।
শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাচন অফিসার ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাঃ আব্দুল হাদী এর অফিস কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নূরজাহান বেগম (মশাল প্রতীক), মোহাম্মদ আমিনুর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজমুস সালেহীন (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান খান (চশমা প্রতীক), বাংলাদেশ আওয়ামী লীগের মো: মনিরুজ্জামান বিশ্বাস (নৌকা প্রতীক) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোহাম্মদ রিজাউল করিম (ধানের শীষ প্রতীক) পেয়েছেন।