Monday, September 21

ভ্যান গগের চরিত্রে অভিনয় করে তাক লাগালেন অঞ্জয় দত্ত

0

কলকাতার কৌশিক সেনের এই জনপ্রিয় নাট্যদলটি সন্ধান করল এমন এক নাটকের, যা চিত্রপ্রেমীদের তো বটেই, মন ভরাবে নাট্যপ্রেমীদেরও। স্বপ্নসন্ধানীর নতুন নাটক তারায় তারায়। কেন এমন নাম? কারণ, নেপথ্যে ইউরোপীয় চিত্রকার ভিনসেন্ট ভ্যাগ গঘের আঁকা মাস্টারপিস স্টারি নাইট। ছবিতে রাত যেহেতু তারায় ভরা, তাই নাটকের নামও তারায় তারায়।

মধ্য কলকাতার অতিপরিচিত জ্ঞান মঞ্চে ২৯ মে সন্ধ্যা ৭টায় প্রথম মঞ্চস্থ হয় কৌশিক সেন পরিচালিত এই নাটক। আর সেই নাটকে ভিনসেন্ট ভ্যাগ গগের চরিত্রে অঞ্জন দত্ত। অনেকদিন পর মঞ্চে ফিরলেন অভিনেতা, গায়ক, পরিচালক এই মানুষটি। নাটকের গান রচনা ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন নীল দত্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশিকের স্ত্রী ও স্বপ্নসন্ধানীর অন্যতম সদস্য রেশমি সেন।

আছেন তাঁদের একমাত্র সন্তান জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনও। আগামী ৩ জুন ফের মঞ্চস্থ হবে তারায় তারায়, সকাল ১০টায়।

প্রাচ্যের চিত্রকরদের মধ্যে ভিনসেন্ট ভ্যান গঘ এক নাম। জন্ম ৩০ মার্চ ১৮৫৩। মৃত্যু ২৯ জুলাই ১৮৯০। বেঁচে ছিলেম মাত্র ৩৭ বছর। এই সময়ের মধ্যেই এঁকেছিলেন ২,১০০টি ছবি। তার মধ্যে ৮৬০টি অয়েল পেন্টিং। যেগুলি বেশির ভাগ এঁকেছেন জীবনের শেষ দুটি বছরে। মূলত ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ, স্টিল লাইফ, পোট্রিট, সেল্ফ-পোট্রেট এঁকেছেন ভ্যাগ গঘ। ব্যবহার করতেন গাঢ় রং। ছবিগুলিতে ফুটে উঠত অতিনাটকীয়তা।

এত ছবির মধ্যে স্টারি নাইট সবচেয়ে উল্লেখযোগ্য। মানসিক সমস্যা ও দারিদ্রতার জেরে শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন এই মহান শিল্পী। সম্ভ্রান্ত পরিবারে জন্ম ভ্যান গঘের। ছোটো থেকেই আঁকার হাত দারুণ। ছিলেন আর্ট ডিলার। লন্ডনে যাওয়ার পর অবসাদে ভুগতে শুরু করেন। নির্বাসনেও থেকেছেন স্বেচ্ছায়। ছোটো ভাই থিও আর্থিকভাবে অনেক সাহায্য করেছেন।

মাঝেমধ্যে ভুলভাল জিনিসও দেখতে পেতেন। যে কারণে, সমাজ তাঁকে উন্মাদ প্রমাণ করতে বেশি সময় নেয়নি। নিজের শরীরের প্রতি অবহেলা, না খেয়ে না ঘুমিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তারপর একদিন আত্মহত্যা।

অঞ্জন দত্তর কাছে যখন কৌশিক সেন প্রস্তাব নিয়ে আসেন, তিনি একমুহূর্তও দেরি করেন না। নিমেষেই রাজি হয়ে যান চরিত্রটা করতে। বলেন, এমন চরিত্র করতে কে চাইবে না। অন্যতম পাওয়ারফুল চরিত্র। আমি নিজেও তো একজন আর্টিস্ট। ভ্যান গগের মতো অতবড় মাপের নই। ছোটো। তাই একজন আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টকে বোঝা বোধহয় খুব কঠিন নয়। ভ্যান গগ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন। সেই অনুপ্রেরণায় গান লিখেছি, গান গেয়েছি, জীবনকে চিনেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.