Monday, September 21

ইমরানকে উঠাতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের পেটালো র‌্যাব

0

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকারকে তুলে নিতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক পিটিয়েছে র‌্যাব সদস‌্যরা। এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্তত ৮ জন নেতাকর্মীকে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, বিকেলে জাদুঘরের সামনে ক্রসফায়ার ও মাদকবিরোধী কর্মসূচি পালন করছিল ছাত্র ইউনিয়ন। এরপরেই গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছিল।

এ সময় হঠাৎ সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ইমরান ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে পাশেই থাকা র‌্যাব সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ছিল। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছিলাম। ইমরান এইচ সরকারকে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে নিয়ে গেছে। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.