Tuesday, July 28

ঢাকা ওয়াসায় ১০০ জনের চাকরির সুযোগ

0

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) ‘শিক্ষানবিস পাম্প চালক’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। সরকারি এ প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ওয়াসায় শিক্ষানবিস পাম্প চালক পদে ১০০ জনকে চাকরির সুযোগ দেয়া হবে। চাকরি প্রত্যাশীদেরকে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে পাম্প/ ইলেকট্রিক মোটর/ ইন্টারনাল কম্বারশন ইঞ্জিন চালানোয় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ১৭,২০০ টাকা।
প্রার্থীদের বয়স ১০ মে ২০১৮ তারিখের মধ্যে ন্যূনতম ৩২ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদনপত্রের সাথে ৩০০ টাকা অনলাইনে বিদ্যমান নির্দেশনা অনুযায়ী ঢাকা ওয়াসার অনুকূলে পরিশোধ করতে হবে যা অফেরতযোগ্য।

চাকরিতে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ জুন ২০১৮
চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.