Thursday, September 24

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১০ থেকে ১২ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হয়। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রাবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই আমীর হোসেন সাংবাদিকদের জানান, পিকআপটি উদ্ধার করা হলেও যাত্রীবাহী পরিবহনটি এখনো মহাসড়কের পাশের খাদে পড়ে আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.