চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং উচ্চ প্রবৃদ্ধির দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালে দেশকে উন্নত করার লক্ষ্যে আপামর সম্ভাবনার বাজেট পেশ করা হয়েছে।
শুক্রবার নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফাক আহমেদ এর প্রয়াত পিতা জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সমাজের গরীব দু:খী মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনা দূরদর্শি নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশকে নিয়ে গেছেন উচ্চাসনে। জাতিকে আরো সামনে নিয়ে যেতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আজকের বাংলাদেশ আরো উন্নত হবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম মহানগর এলাকার আওতাধীন ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড ও থানা পর্যায়ে সংগঠনের সকল নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে হবেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানেই বাংলার দু:খী মানুষের ঠিকানা। এই দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রত্যন্ত অ লে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করেছেন। সেই উন্নয়নের চিত্রগুলো দেশের প্রতিটি নাগরিকের কাছে বার্তা পৌছে দিতে হবে।
সভাপতির ভাষণে জালাল আহম্মেদ ফাউন্ডেশনের সভাপতি ও পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফাক আহমেদ বলেন, ত্যাগ ও সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের জন্য প্রতিদিন রোজা, নামাজ, এবাদাত, সেহেরী ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে যে আত্মশুদ্ধি দ্বারা প্রবাহমান তা সমাজকে সব ধরনের কলুষতামুক্ত করবে। এতেই আমাদের ঐতিহ্যগত ধর্মীয় সংস্কৃতির সবচাইতে একটি ইতিবাচক উপাদান।
যুবনেতা মোহাম্মদ মঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সাংস্কৃতিক সংগঠক মো: খোরশেদ আলম, সমাজসেবক মো: রেজাউল করিম, হাজী মোহাম্মদ ইব্রাহীম শরীফ, হাশেম সওদাগর, মো: জাহেদ, দিলীপ দাস, হাসান মোহাম্মদ, মো: মাহফুজুর রহমান সিদ্দিকী, যুবলীগ নেতা সাগর দেবনাথ, মো: শফিউল্লাহ, মো: জামান, মো: আনিস, মো: আমিন, শ্রমিক নেতা হারুন মাঝি, ছাত্রলীগ নেতা মো: সুলতান, মো: বেলাল হোসেন, ইন্দ্রকুমার দাশ, বোরহান উদ্দীন গিফারী, অনিন্দ্য দাশ প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও জালাল আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটা ওয়ার্ডের আওতাধীন আশরাফ আলী রোড, ব্রিক ফিল্ড রোড, হরেশ চন্দ্র মুনসফ লেইন, শামসুল হুদা লেইন, জেল রোড এলাকার প্রায় ৫০০০ হাজার পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গি, শিশুদের ঈদ বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।