Tuesday, September 22

বেনাপোলে বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী আটক

0

বেনাপোল সংবাদদাতা : যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
রবিবার সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে এ ইমিটেশন জুয়েলারী আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বেনাপোল হতে যশোর গামী লোকাল বাস তল্লাশী করে সীটের নিচে হতে পরিত্যাক্ত অবস্থায় ০২ টি বস্তার মধ্যে থাকা কানের দুল, নাকফুল, চেইন ও সিটি গোল্ডের চুড়ি আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য বিশ লক্ষ টাকা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক জানান, আটককৃত ইমিটেশন জুয়েলারীগুলো বেনাপোল কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.