Sunday, November 1

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুর ও বরিশালে আজ ঈদ উদযাপন

0

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরে সুরেশ্বর পীরের অনুসারীরা ও বরিশালে জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া মতাদর্শীরা আগাম ঈদ উদযাপন করছে।
শরীয়তপুর জেলার চার উপজেলার ৩০টি গ্রামে শুক্রবার ঈদুল ফিতর পালন করছে। অন্তত ১০ হাজার ভক্ত এ ঈদের জামাতে অংশগ্রহণ করেছে।প্রায় শত বছর যাবৎ বাংলাদেশের একদিন আগে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা ঈদ উৎসব পালন করে আসছে।

সেই সূত্র ধরে নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবরকান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামেসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারের ও বেশি নারী পুরুষ ঈদের নামাজ আদায় করেছে।

শুক্রবার সকাল ১০টায় ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুরেশ্বর দরবার শরীফে। সেখানে ঈদ জামাতে ইমামতি করেন গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ মো. বেলাল নূরী।নামাজ শেষে সবাই কোলাকুলি ও সেমাই পোলাও খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।

এদিকে বরিশালে আগাম ঈদ উদযাপন করছে জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া মতাদর্শীরা। সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩নং ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মাওলানা মুহাম্মদ আবদুল আলীমের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর আরও দুইটিসহ বিভাগের অর্ধশতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগে প্রায় ২০ হাজারেরও বেশি পরিবার ঈদুল ফিতরের উৎসব পালন করছে আজ। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের মতাদর্শী তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.