Sunday, August 2

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২৭ ও ২৮ জুলাই

0

আগামী জুলাই মাসে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ২৭ ও ২৮ জুলাই। ওই দুই দিন দেখা যাবে ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদও।
গোটা চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি হবে টানা ৪ ঘণ্টা ধরে। তার মধ্যে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস। এ বছর শেষ বার রক্তাভ চাঁদ বা ব্লাড মুন দেখা গিয়েছিল জানুয়ারি মাসে ৪৫ মিনিট ধরে।

জানা গেছে, আন্তর্জাতিক সময় অনুযায়ী, গ্রহণ হবে রাত ৮টা ২২ মিনিটে। চাঁদ একেবারে অদৃশ্য হবে না। রক্তাভ চাঁদ দেখবে বিশ্ব। ঠিক সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যেমন লাল দেখায় সূর্যকে। ঠিক সেরকম। হলুদ ও লালের সংমিশ্রণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.