চট্টগ্রামের রেল ও রেলওয়ের পূর্বাঞ্চলের সব নিয়োগ প্রক্রিয়া ও সরকারি বিভিন্ন পদক্ষেপ উন্নয়নের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলদেশ রেলওয়ে শ্রমিক লীগ। আজ ১১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টার সময় সিআরবি কন্ট্রোল চত্বরে রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অরুন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মোঃ লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতার মধ্যে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক বাবু গকুল চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক রাখাল চন্দ্র দেওয়ানজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার দীলিপ কান্তি ধর ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে নানাবিধ অগ্রাধিকার দিয়ে আসছে। রেলকে আরো গতিশীল করতে বিভিন্ন মনিটরিংও করা হচ্ছে। বর্তমানে অগ্রাধিকার প্রকল্প হিসেবে দোহাজারী রেললাইন প্রকল্প দ্রুত কাজ চলছে বলেও জানান তারা।
সমাবেশে বিক্ষোভকারীরা তাদের দাবি তুলে ধরেন-
১। জরুরী ভিত্তিতে রেল ও রেলওয়ের উন্নয়নে সরকারি বিভিন্ন পদক্ষেপের সাথে সংঘতি রেখে রেলের কারখানা সমূহে খালাসী নিয়োগ, রেলওয়ের ট্রাক স্বচল রাখার প্রয়োজনে প্রক্রিয়াধীন ওয়েম্যান জরুরী ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে হবে।
২। রেলওয়ের কলোনীসমূহে জরুরী ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহের করতে হবে।
৩। যে সমস্ত বাসা বাড়ী দীর্ঘদিন যাবৎ মেরামত করা হয় নাই তা অবিলম্বে মেরামত করতে হবে।
৪। চট্টগ্রামস্থ ষ্টেশন কলোনীর পার্শ্বের বরিশাল কলোনীর উচ্ছেদকৃত ভূমিতে স্থায়ীভাবে আইন প্রয়োহকারী সংস্থার ক্যাম্প করার দাবী জানান এবং সকল রেলওয়ে কলোনীতে অবৈধ বসবাসকারী সন্ত্রাসী, মাস্তান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের পরিচালিত অভিযানকে আরো জোরদার করতে হবে।
৫। সিআরবিস্থ রেলওয়ে ঋনদান সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি ও সমবায় দপ্তর কর্তৃক গঠিত কমিটির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্রমিক কর্মচারীদের মধ্যে হানাহানি বন্ধ করতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির ভ‚য়সী প্রশংসা করেন এবং রেল ও রেল কর্মচারীদের উন্নয়নের জন্য তাঁর নানামূখী পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও স্বাধীনতার পক্ষের শক্তির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী জোটকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতি ও সম্পাদকদ্বয়ের মধ্যে বক্তব্য রাখেন জনাব আশ্রাফ আলী, আব্দুল মালেক, বিমল বড়ূয়া, মজিবুর রহমান, আব্দুল ওহাব, আব্দুর রশিদ, আবু সুফিয়ান, শাহরিয়ার পাপ্পু, মোঃ হাসমত আলী, নুরুন নবী, মোঃ শাহজাহান, মোঃ মর্তুজা, আশিষ কুমার, জাকির হাসান, জয়নাল আবেদীন, বিটু মল্লিক, মোঃ রাজিব, আব্দুল লতিফ, শাহাদাত হোসেন, সাজ্জাদ হোসেন, সাইমুম হোসেন, রকিবুল হাসান সার্জি, সান্তুনু দাশ, বাদশা, আবুল কাশেম, আলীফ মাইনু নির্জর, বাধন সরকার, আবু বক্কর সিদ্দিক, আব্দুল কাদের, মনোজ ধর, মোঃ সোহেল ও রিপন প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল সিআরবি’র বিভিন্ন অফিস প্রদক্ষিণ করে জিএম( পূর্ব) এর কার্যালয়ে সামনে এসে সমাপ্ত ঘোষণা করা হয়।