মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য। খবর বার্তা সংস্থা শিনহুয়ার।
শিনহুয়ার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কাবা আই এর ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।