Wednesday, September 16

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স : গভর্নর

0

চলতি অর্থবছরে গত ৬ মাসে অব্যাহতভাবে আমদানি বেড়েছে। অপরদিকে বৈদেশিক লেনদেনে ভারসাম্যে ফিরে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, অর্থনীতির গতিধারাতে সাধারণত আমদানি ব্যয় বাড়লে রফতানি আয়ও বাড়ে। কারণ বিদেশ থেকে যেসব কাঁচামাল আমদানি করা হয় তার একটি অংশ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রফতানি হয়।

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন পরিরোধ বিষয়ক কনফারেন্সে তিনি একথা বলেন।

গভর্নর বলেন, ওভার ইনভয়েসিংয়ের নামে বিদেশে অর্থ পাচার আগের থেকে অনেকটাই কমে আসছে। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স। কিন্তু গত অর্থবছর জুড়েই দেশে রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী ধারায় ছিল। সম্প্রতি রেমিট্যান্স ইতিবাচক ধারায় ফিরেছে।

তিনি বলেন, বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ বিশ্ব অর্থীনীতিতে প্রবৃদ্ধির একটি প্রাধান উৎস হতে পারে এবং দারিদ্র বৈষম্য ও অবকাঠামোগত দৃর্বলতা হ্রাসে ব্যাপক অবদান রাখতে পারে। একারণে বেসরকারি খাতের উন্নয়নে ও আপনাদের সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক সর্বদা ব্যবসা বান্ধব সরকারি ও অর্থিক নীতি প্রণয়নে বন্ধ পরিকর।

তিনি বলেন, সম্পদের সুষম ব্যবহার ও অর্থের অপচয় রোধের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সম্পতি সময়ে ব্যাংকের কার্যক্রমে মানুষের মাঝে কিছুটা সন্দেহ ও অবিশ্বাস দেখা দিয়েছে। যা ব্যাংকগুলো জন্য অশনি সংকেত স্বরূপ। এসকল সমস্যা কাটিয়ে সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সবার প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক স্থানে সঠিক লোককে নিয়োগ দিতে হবে।

বিএসআইইউ এর দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপনক এবিএম জহুরুল হুদার সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা: রাজী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মাহবুবুর রহমান, aacobb এর সভাপতি ব্যাংক এশিয়ার উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোজাম্মাদ বোরহানউদ্দিন বিএফআইই্ এর পরামর্শক দেবপ্রসাদ দেবনাথ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.