২৬শে জুলাই ১৯৯৪ সালে লাল দিঘীর মাঠে জামায়াত নেতা গোলাম আজমের সমাবেশ প্রতিহত করতে গিয়ে জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর মেধাবী ছাত্র নেতা এহসানুল হক মনি। গতকাল তাঁর ২৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে দোয়া ও বিশেষ মোনাজাতের এর আয়োজন কওে সরকারি সিটি কলেজ ও মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতৃ বৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে মরহুম এর কবওে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাদেক হোসেন পাপ্পু, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সিটি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, সাবেক ছাত্র নেতা ও আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য পুলক খাস্তগীর, সিটি কলেজ ছাত্র সংসদেও সাবেক জি.এস. সাইফুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, মহানগর ছাত্র লীগেরসহ-সম্পাদক ফারুক রানা বাপ্পী, ১৪নং লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, মহানগর ছাত্র লীগের সদস্য মোরশেদ আলম বাবলু, সিটি কলেজ ছাত্রলীগ নেতা মাইনুল সাকিব, মোঃ দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ প্রমুখ।