Wednesday, September 16

বরিশালে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া, ভোটগ্রহণ বন্ধ

0

বরিশাল সিটি নির্বাচনে সৈয়দা মজিদুন্নেসা কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপাতত ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ।

জানা গেছে, আওয়াল মণ্ডল নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ভোট দিতে যান। তিনি ভোট দেওয়ার পর সেখানে অবস্থান করেন। এ সময় বিএনপির লোকজন বাধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে বিজিবি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.