Monday, September 14

যাত্রী সংকটে আজও বিমানের হজ ফ্লাইট বাতিল

0

যাত্রী সংকটে আজও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে গেলো ২৭ জুলাই থেকে ৯দিনে হজের ১১টি বিশেষ হজ ফ্লাইট বাতিল করা হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় শনিবার বিকেল পাঁচটা ৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট বিজি-১০৬৭ বাতিল করা হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী বহন করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.