শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রায় সাড়ে ৭০০ সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজের প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৈঠকের নির্দেশ দিয়ে প্রধান শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন,‘আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসুন।’ কোনো সমস্যা হলে এ দায় প্রধান শিক্ষকদের নিতে হবে বলেও তিনি জানান।