Sunday, September 20

শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার! আটক ১

0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরশাদ আয়াজ আহমেদ (৪৬) নামে ভারতীয় এক যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।  এর বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা বলে জানান ঢাকা কাস্টমস হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টম সূত্র জানায়, টিজি ৩৩৯ ফ্লাইটটি ৯নং বোর্ডিং ব্রিজে যাত্রী নামানোর উদ্দেশ্যে সংযুক্ত হবার পরে যাত্রী আরশাদ আয়াজ আহমেদ, বয়স-৪৬, বাড়ি-কলকাতা, পশ্চিমবঙ্গ, ফ্লাইট থেকে প্রথম দিকেই বেরিয়ে আসেন। কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ওই যাত্রীকে অনুসরণ করে এবং গ্রিন চ্যানেল অতিক্রমের পরে যাত্রীর নিকট শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হয় এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর কোমরে লুকায়িত সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১২.৩ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ১৫ লক্ষ টাকা।ওই যাত্রীকে থানায় সোপর্দ এবং একই সাাথে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার আ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.