Monday, September 14

১৫ আগস্ট জাতির জনক এর শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১০ আগষ্ট ২০১৮ইং বিকাল ৩ টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা মক্কার বাড়িস্থ সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ালীগের উপদেষ্টা মাস্টার আবুল কাশেম চৌধুরী, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর এলএমজি আবু তাহের, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ ফয়েজ আহম্মদ লিটন, দপ্তর সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্থানীয় সাংসদ এর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, মোসাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ নেজাম উদ্দিন, নজরুল ইসলাম মানিক, এইচ এম হানিফ, নুর আহমদ, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, উপজেলা আওয়ামীলীগের সদস্য জানে আলম জামাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য, আসাদুজ্জামান জনি, খানে আলম মিন্টু, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক রুবেল,আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারেজ মোহাম্মদ, কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ সালাম, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, দিদারুল আলম শিপন, গিয়াস উদ্দিন মিন্টু, মোহাম্মদ আলী,মোহাম্মদ ফয়েজ, আব্দুর রহিম, এডিশনাল পি.পি এড. কামাল উদ্দিন, সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ,উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফুর রহমান, তাঁতীলীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ জুনাইদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসন বেলাল, আমিন শফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম মানিক,মোহাম্মদ ইদ্রিস, আলমগীর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.