পল্লীবন্ধুর সু-শাসনের কথা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে, এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে শান্তিতে ছিল। খুন, রাহাজানি, ধর্ষণ, সন্ত্রাসের বিরুদ্ধে পল্লীবন্ধু এরশাদ কঠোর অবস্থানে ছিলেন। জাতীয় ছাত্র সমাজ এদেশের ছাত্রদের অধিকার আদায়ের লক্ষে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা সত্যিই গর্বের।
জাতীয় ছাত্র সমাজ চান্দগাঁও থানার মতবিনিয় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম নগরীর জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য এয়াকুব হোসাইন । ভিআইপি ল্যান্ড কমিউনিটি সেন্টারে ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তার বক্তব্যে নগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ছাত্রদের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে জাতীয় ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে। বিশেষ অতিথি ছিলেন নগর কৃষক পার্টির সভাপতি ও সাবেক ছাত্রনেতা এনামুল হক বেলাল ও বিশেষ বক্তা ছিলেন নগর ছাত্র সমাজের সি: সহ সভাপতি আমিনুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চকবাজার থানার আহবায়ক জাহেদুল আলম বাচ্চু, পাঁচলাইশ থানার সদস্য সচিব আবছার উদ্দিন চৌধুরী, নগর ছাত্র সমাজের সাবেক যুগ্ন আহবায়ক আজম গনি, চট্টগ্রাম কলেজ ছাত্র সমাজের আহবায়ক আনিছুল ইসলাম মিনহাজ, বিশিষ্ট সমাজসেবক মো: জাফর প্রমুখ।
সভা শেষে ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনকে আহবায়ক, রাকিবুল হাসান, মোহাম্মদ মহসিন, মুহাম্মদ রাজীব, আরাফাত হোসাইন কচি কে যুগ্ম আহবায়ক ও আবদুর রাজ্জাক কে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।