Tuesday, September 15

আজ রাতে দেশে পৌঁছাবে গোলাম সারওয়ারের মরদেহ

0

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা দৈনিক ‘সমকাল’ সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহ দেশে আসছে আজ রাতে।

আজ মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টায় দেশে এসে পৌঁছাবে এই সাংবাদিকের মরদেহ। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি এবং প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার।

গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.