Monday, September 21

৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি
কাশ্মীর সমস্যার সমাধান বুলেটে নয়: নরেন্দ্র মোদি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণকে বুকে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে, বুলেট কিংবা নির্যাতনের মধ্য দিয়ে নয়।

বুধবার নয়া দিল্লির লাল কেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছ থেকে তার সরকার শিক্ষা নিচ্ছে। -খবর এনডিটিভি ও আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

মোদি বলেন, অটল বিহারি বাজপেয়ি মানবতার ডাক দিয়েছিলেন। তিনি কাশ্মীরের সংস্কৃতি ও গণতন্ত্রের কথা বলেছিলেন। আমি অবশ্য বলছি, কাশ্মীরের জনগণকে বুকে নিয়েই সমস্যার সমাধান করতে হবে।

এ সময় নরেন্দ্র মোদি ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের সর্বক্ষেত্রে উন্নয়নের ডাক দিয়েছেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে বর্তমানে গভর্নরের শাসন চলছে। এখানে দীর্ঘ প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনও হবে। তবে কবে হবে, সেটি তিনি বলেননি।

স্বাধীনতা দিবসের ভাষণে গত চার বছরে নিজের সরকারের সাফল্যের খতিয়ান পেশ করলেন।

সেই সঙ্গে আগামী দিনে সরকারের একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করলেন মোদি। পাশাপাশি তার দাবি- দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেই যে কোনো কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হন না তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.