Saturday, September 19

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সন্ধ্যায়

0

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.