একতরফা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবে- রুহুল কবির রিজভী

0

 ‘শুন্যমাঠে সরকারকে আর খেলতে দে্ওয়া হবে না। একতরফা নির্বাচন হলে জনগণ প্রতিহত করবেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এজন্যই যে, তিনি বিরোধী দল সহ্য করেন না। তিনি গণতন্ত্রকে ঘৃণা করেন। তিনি শব্দহীন কবরের শান্তি পছন্দ করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাই গুম করেছেন।’

তিনি বলেন, ‘একতরফা নির্বাচন করবেন বলেই তিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছেন। তার (শেখ হাসিনা) বিরুদ্ধে কোনো সমালোচনা তিনি সহ্য করেন না। তিনি গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন।
সমালোচনাকারী বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম ও ক্রসফায়ার করতেও দ্বিধা করেন না।’ আর তাই শেখ হাসিনার অধীনে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা।

রিজভী বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। বেগম জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.