Sunday, September 20

এই ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছেন মিশা

0

এবারের ঈদে দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ক্যাপ্টেন খান মুক্তি পেয়েছে। এই একটি মাত্র ছবি নিয়েই শাকিবকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এদিক থেকে মাহিয়া মাহি অবশ্য এগিয়ে রয়েছেন। জান্নাত ও মনে রেখো নামের দুটি ছবি মুক্তি পেয়েছে মাহির। এছাড়াও দেশের বেশ কিছু বড় হলেও মুক্তি পেয়েছে মাহির মনে রেখো ছবিটি।

তবে খল অভিনেতা মিশা সওদাগার। ঢালিউড সিনেমায় তার উপস্থিত সব সময়ই দর্শকদের বিনোদিত করে। এবারের ঈদে সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে অভিনেতা মিশা সওদাগারের। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা তিনটি। এগুলো হচ্ছে- ‘ক্যাপ্টেন খান’, ‘মনে রেখো’ এবং ‘জান্নাত’। এই তিন সিনেমাতেই মিশা নিজের দাপট বজায় রেখেছেন।

ওয়াজেদ আলি সুমন পরিচালিত ক্যাপ্টেন খান সিনেমাতে শাকিব খানের বিপরীতে বুবলী, মনে রেখো সিনেমাতে মাহির বিপরীতে বনি এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাতে আছেন মাহিয়ার জুটি সাইমন সাদিক।

উল্লেখ্য, এবারের ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত একটি মাত্র সিনেমা ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পেয়েছে। সেদিক থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি একটু এগিয়ে। জান্নাত ও মনে রেখো নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। সেই দিক থেকে এগিয়ে রয়েছেন এই খল অভিনেতা।
এদিকে এই ঈদে জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ একটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। রোশান-ববি অভিনীত ছবিটি একাধিক হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়নি। এছাড়াও তাহিয়া তাজিন খান ও সুজন মাহবুব অভিনীত ‘আহত ফুলের গল্প’ মুক্তি দেওয়া হয়েছে দেবীগঞ্জের পুরনো একটি হলে।
যেখানে প্রজেকশনের মাধ্যমে প্রতিদিন চারটি করে প্রদর্শনী চলছে। দর্শক সমাগমে অনুপ্রাণিত হয়ে নির্মাতা অন্ত আজাদ ছবিটি বড় স্বপ্ন দেখছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.