Tuesday, September 15

পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা!!!

0

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। তার মরদেহ এখন পাবনা জেল হাসপাতালে রাখা আছে।

জানা যায়, সুবর্ণা নদী বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভিতে কাজ করতেন। তিনি পাবনা থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে তিনি।
সুবর্ণার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, পাবনার এক ব্যবসায়ীর ছেলে রাজিব ছিলেন সুবর্ণার স্বামী। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। এনিয়ে আদালতে একটি মামলাও চলছে।
সুবর্ণা হত্যার ঘটনায় পাবনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.