Sunday, September 13

সংসদের শেষ অধিবেশন বসছে আজ

0

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন বসছে আজ রোববার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন।

এর আগে বিকেল ৪টায় সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্য সদস্যরা এতে উপস্থিত থাকবেন। এ বৈঠকেও সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট সংসদের ২২তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত ১২ জুলাই সংসদের ২১তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন ২৫ কার্যদিবস চলেছে।

এ অধিবেশনেই উত্থাপন করা হবে বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮। সাজার মেয়াদ ও জরিমানার পরিমাণ বাড়িয়ে আইনটি চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ও ইভিএম যুক্ত করার জন্য সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বেশকিছু গুরুত্বপূর্ণ আইন পাস হতে পারে এই অধিবেশনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.