Monday, September 14

কুড়িগ্রাম চিলমারীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক এবং সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক এবং সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী।
এসময় সহকারী তথ্য অফিসার এইচ,এম শাহজাহান মিয়া (দুর্জয়), চিলমারী প্রেস ক্লাবের উপদেষ্ঠা সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেস ক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রক্প, ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়ক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনেয়াগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.