সোমবারের মানববন্ধন কর্মসূচীর মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

0

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবারের মানববন্ধন কর্মসূচীর মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। আর বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে বিএনপি। ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ছয় মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.