Thursday, September 17

নারায়ণগঞ্জে টায়ার কারখানায় ভয়াবহ আগুন

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টায়ার কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। বুধবার সকাল আটটার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাশে ইস্ট এশিয়ান কক্স নামের টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার সকাল ৮টার দিকে ইস্ট এশিয়ান কক্স নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও ঢাকার সাতটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.