চট্টগ্রামে বিএনপির অনশন কর্মসূচী পালিত

0

বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে এবং কারগারে আদালত স্থাপন করে বিচারকাজ পরিচালনার প্রতিবাদে বন্দর নগরী চট্টগ্রামে প্রতিকী অনশন পালন করছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত কর্মসূচীতে বৃষ্টি উপক্ষে করে অংশ গ্রহণ করে বিপুল পরিমাণ নেতাকর্মী।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত অনশন কর্মসূচী সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। বার কাউন্সিলের ল’ এডিট কমিটির চেয়ারম্যান এ্যাডভোটে দেলোয়ার হোসেন জুস খাইয়ে কর্মসূচী ভঙ্গ করান।

অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন,নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অাবুল হাশেম বক্কর ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সামশুল আলম ও সিনিয়র সহ- সভাপতি অাবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.