মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্য হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ জরমনদী গ্রামের মাইদুল ইসলামের কন্যা মাহিদা আকতার (৭) বাড়ির উঠানের পুকুরে আরও তিনজন শিশুসহ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুব দিয়ে আর ভেসে উঠেনি। অন্য শিশুরা অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা ছুঁটে এসে মৃত্যু অবস্থায় মাহিদাকে পুকুর থেকে উদ্ধার করে। দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল বিষয়টি নিশ্চিত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।