Monday, September 14

বাঙালিদের জন্য প্রধানমন্ত্রী বাড়ির দরজা খুলে দিতে পারেন : সিন্ধুর মন্ত্রী

0

পাকিস্তানে জন্ম নেয়া বাঙালিদের নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সাইদ গনি। তিনি বলেছেন, আফগান ও বাঙালি শরণার্থীদের নিয়ে যদি প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্বেগ-উৎকণ্ঠা থাকে তাহলে তিনি তাদের বাসায় নিয়ে তুলুন।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ‘বনি গালা’ এলাকার নিজের বাড়ির দরজা শরণার্থীদের জন্য খুলে দিতে পারেন।

পিপিপি’র আরেক সিনিয়র নেতা তাজ হায়দারও প্রধানমন্ত্রী ইমরানের ওই ঘোষণার সমালোচনা করে তিনি দাবি করেছেন, পরবর্তী নির্বাচনে আরও ভোট পেতেই ইমরান খান বাঙালি ও আফগান শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইছেন।

রোববার সিন্ধু প্রদেশের করাচিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ৪০ বছর ধরে বাঙালি ও আফগান শরণার্থীরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে কিন্তু তাদের কোনও পাসপোর্ট বা পরিচয়পত্র নেই। এগুলো না থাকলে চাকরি হয় না আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক।

ওইসময় তিনি পাকিস্তানে জন্ম নেয়া বাঙালি ও আফগান শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণাও দেন।
উল্লেখ্য, পাকিস্তানে প্রায় ২৮ লাখ বাঙালি এবং ১৪ লাখ আফগান শরণার্থী বাস করেন। তবে তাদের অধিকাংশই সিন্ধু প্রদেশের করাচিতে বসবাস করেন। এদের অনেকেরই জন্ম পাকিস্তানে হলেও পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকায় তারা শিক্ষা ও চাকরিতে বঞ্চনার শিকার হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.