Tuesday, September 15

পার্বতীপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্প উদ্বোধন

0

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধিঃ ভারত হতে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে হেড ওয়েল ডিপোতে জ্বালানী তেল আমদানীর লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বিকাল ৫টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দু’দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র মোদীর মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কলে যুক্ত হন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মাদ আঃ ছবুর।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মাদ আঃ ছবুর, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত , পুলিশ সুপা সাইম, যুগ্ন সচিব আমজাদ হোসেন চৌধুরী, উপ-সচিব আকরাম-উজ্জামান, পদ্মা ওযেল কোম্পানীর এমডি মাসুদুর রহমান, মেঘনা ওয়েল কোম্পানীর এমডি মীর সাইফুল্লাহ আল-খালিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেহানুল হক ও রেলওয়ে হেড ওয়েল ডিপো ইনচার্জ মোঃ হেমায়েত আলীসহ আরও অনেকে।

আগামী আড়াই বছরের মধ্যে ভারতের শিলীগুড়ি হতে পার্বতীপুর রেলওয়ে হেড অয়েল ডিপো পর্যন্ত ১৩৫ কিঃমিঃ এ প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরের ৮ জেলায় জ্বালানী তেল সংকট হবে না বলে উল্লেখ্য করেন প্রধানমন্ত্রী। পরে দেশ জাতীর মঙ্গলকামনা করে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দোআ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.